কুমিল্লার নাঙ্গলকোটে ২০০৬ সালের ২ নভেম্বর রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা মুহাম্মদ শাহজাহান। সংগঠনটির পক্ষ থেকে তাঁকে ১৩০তম শহীদ হিসেবে উল্লেখ করা হয়। তাঁর মৃত্যুর দুই দশক পেরিয়ে গেলেও স্মৃতিতে অমলিন হয়ে আছেন তিনি। সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি এখনো প্রেরণার উৎস। অন্যদিকে সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে তাঁর বাবা আজও ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করে আসছেন।
শহিদ মুহাম্মদ শাহজাহান আলী লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মুহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে।
যেভাবে ঘটেছিল শাহাদাতের ঘটনা ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রকাশিত স্মৃতিচারণমূলক বিবরণ অনুযায়ী, ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে আব্দুল গফুর ভূঁইয়া সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নাঙ্গলকোটে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয় বলে ওই বিবরণে দাবি করা হয়েছে।
এর ধারাবাহিকতায় ২০০৬ সালের ২৮ অক্টোবর নাঙ্গলকোটে একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ২ নভেম্বর ফেনী ও নোয়াখালী থেকে লোকজন এনে হামলা চালানোর অভিযোগ তোলা হয় তৎকালীন সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। ছাত্রশিবিরের স্মৃতিচারণে দাবি করা হয়েছে, ওই হামলায় তিনি নিজেই নেতৃত্ব দিয়েছিলেন।
সংগঠনটির বর্ণনা অনুযায়ী, ওই দিনের সংঘর্ষে মুহাম্মদ শাহজাহানসহ কয়েকজন নেতাকর্মী সামনে থেকে প্রতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে নাঙ্গলকোট কলেজের পশ্চিম গেটসংলগ্ন রেললাইনের ওপর শাহজাহান গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে কলেজ মাঠে নেওয়া হয়। পরে হামলার আশঙ্কায় কলেজের পূর্ব পাশে উপজেলা জামায়াতের তৎকালীন আমির অ্যাডভোকেট সালাউদ্দিনের বাসায় নেওয়া হয়। সেখান থেকেও তাঁর মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরবর্তী সময়ে দায়িত্বশীল ব্যক্তিরা তাঁর মরদেহ অন্যত্র সরিয়ে নেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এভাবেই ২০০৬ সালের ২ নভেম্বর প্রাণ হারান মুহাম্মদ শাহজাহান।
কেমন ছিলেন মুহাম্মদ শাহজাহান
শাহজাহানের বাবার স্মৃতিচারণ অনুযায়ী, আট সন্তানের মধ্যে শাহজাহান ছিলেন তাঁর অত্যন্ত আদরের সন্তান। ছোটবেলা থেকেই বিনয়ী, ভদ্র ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন তিনি। পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ বিদ্যালয়ে পড়াশোনার পর বাবার ইচ্ছায় তাঁকে মাদ্রাসায় ভর্তি করা হয়।
বাবার ভাষ্য, ধর্মীয় অনুশাসনের প্রতি শাহজাহানের গভীর অনুরাগ ছিল। নিয়মিত নামাজ আদায় করতেন এবং পাড়া-প্রতিবেশী ও পরিচিতজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। অপরিচিত মানুষের সঙ্গেও সহজে মিশে যাওয়ার স্বভাব ছিল তাঁর। কারও সঙ্গে তর্ক-বিতর্কে জড়াতেন না বলেও জানান তাঁর বাবা।
ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার কারণে অনেকে নানা কথা বললেও তিনি হাসিমুখে সবার সঙ্গে মিশতেন। বাড়িতে এলে গ্রামের তরুণদের ইসলামের পথে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন বলেও স্মৃতিচারণে উল্লেখ করেছেন তাঁর বাবা।
বাবার স্মৃতিতে শেষ কথাগুলো
ছেলের মৃত্যুর আগে ঘটে যাওয়া একটি ঘটনা আজও নাড়া দেয় শাহজাহানের বাবাকে। তাঁর ভাষ্য অনুযায়ী, মৃত্যুর কিছুদিন আগে পরীক্ষার ফরম পূরণের জন্য টাকা চেয়ে বাড়িতে এসেছিলেন শাহজাহান। বড় ভাই প্রথমে টাকা দিতে কিছুটা গড়িমসি করলে তিনি বলেছিলেন, ‘ভাই, এবার শেষবারের মতো টাকা দেন, আর দিতে হবে না।’
ছেলের সেই কথাগুলো আজও বাবার মনে গভীরভাবে দাগ কেটে আছে। তাঁর ধারণা, হয়তো সেদিনই শাহজাহান নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো ইঙ্গিত পেয়েছিলেন।
সন্তান হারানোর বেদনা প্রকাশ করতে গিয়ে শাহজাহানের বাবা বলেন, ‘শাহজাহান ছিল আমার অতি প্রিয় সন্তান। আট সন্তানের মধ্যে তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। আজ সন্তান হারিয়ে আমি বাকরুদ্ধ। আমার সন্তানের লাশ আমাকে কবরে শায়িত করতে হয়েছে। তারপরও আমি গর্ববোধ করি, আমি একজন শহীদের পিতা।’
তিনি আরও বলেন, আল্লাহ যেন তাঁর সন্তানকে শহীদ হিসেবে কবুল করেন এবং তাঁর রেখে যাওয়া সংগঠনকে হেফাজত করেন। একই সঙ্গে ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
স্মৃতিতে বেঁচে আছেন শাহজাহান
মুহাম্মদ শাহজাহানের মৃত্যুর দুই দশক পেরিয়ে গেলেও তাঁর স্মৃতি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এখনো আলোচিত। ছাত্রশিবিরের পক্ষ থেকে তাঁকে আত্মত্যাগ ও আদর্শের প্রতীক হিসেবে স্মরণ করা হয়।
তবে একজন বাবার কাছে শাহজাহান শুধু সংগঠনের একজন কর্মী কিংবা স্মৃতির কোনো নাম নন; তিনি ছিলেন আট সন্তানের একজন, পরিবারের আদরের সন্তান। তাঁর শূন্যতা কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়।
পরিবারের দাবি, এই মৃত্যুর ঘটনায় দায়ীদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই দাবি আজও রয়ে গেছে।
শহীদ মুহাম্মদ শাহজাহানের স্মৃতির পাশাপাশি তাঁর পরিবারের ন্যায়বিচারের
বিষয় : শিবির

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন