ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সবুজ পত্র

ঢালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। নিয়ম অনুযায়ী বাছির ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তার জায়গায় বদরপুর ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ। 

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, অহিদ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান গ্রেফতারের সংবাদ শুনেছি। তবে ওই ইউনিয়নে কাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেলের কাউকে অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে সেখানে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ঢালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদ

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। নিয়ম অনুযায়ী বাছির ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তার জায়গায় বদরপুর ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ। 

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, অহিদ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান গ্রেফতারের সংবাদ শুনেছি। তবে ওই ইউনিয়নে কাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেলের কাউকে অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে সেখানে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত