ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

'প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা প্রদান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ বহনের ঘোষণা'

লাকসাম-মনোহরগঞ্জের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কাতার প্রবাসী জসিম উদ্দিন সিআইপির সংবর্ধনা

শিক্ষার প্রসার, মেধার যথাযথ মূল্যায়ন এবং আগামী প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি)। কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার-২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেছেন তিনি। শুধু সংবর্ধনা প্রদানই নয়, এসব মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ বহনেরও ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. মো. আহম্মদ উল্লাহ।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তার ব্যক্তিগত অর্থায়নে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, মনোহরগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহসভাপতি এস.এম মনসুর, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা আবদুল খালেক মোল্লা, নির্বাহী সদস্য এটিএম শওকত হোসেন বিপ্লব ও আবুল খায়ের, শাহপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন এবং লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহেরসহ আমন্ত্রিত অতিথিরা।

এ সময় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি) বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীদিনের দেশ ও জাতির সম্পদ। তাদের অর্জনের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রসার এবং মেধার বিকাশের মাধ্যমেই একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, শুধু সংবর্ধনা প্রদান নয়, মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করতে চায়। এ লক্ষ্যে সংবর্ধিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও এলাকার সামগ্রিক সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কাতার প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিনের এ উদ্যোগে লাকসাম ও মনোহরগঞ্জের ৩৪ জন মেধাবী শিক্ষার্থী আর্থিক সম্মাননার পাশাপাশি উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা পেয়েছেন। একজন প্রবাসীর নিজ এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মেধার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

লাকসাম-মনোহরগঞ্জের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কাতার প্রবাসী জসিম উদ্দিন সিআইপির সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত