কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নিশিন্তপুর গজরাপাড়া ঈদগাহ মাঠে নিশিন্তপুর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক বলেছেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রেখে একটি সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও আত্মবিশ্বাসী জাতি হিসেবে গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আজকের এই মনোমুগ্ধকর ফাইনাল খেলা এবং তরুণদের এই উপচে পড়া ভিড় প্রমাণ করে আমাদের শিকড়ে খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আজও বেঁচে আছে। মাঠে ঘাম ঝরানো প্রতিটি তরুণই একেকজন আগামীর সম্ভাবনাময় দেশ গড়ার কারিগর। হার-জিত যাই হোক না কেন, বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য ও দুর্দান্ত ক্রীড়াশৈলী আমাদের মুগ্ধ করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) ইউনিয়নের নিশিন্তপুর গজরাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই আকর্ষণীয় ফাইনালে লাকসাম কৃষ্ণপুর ক্লাব বনাম মনোহরগঞ্জ শ্রীপুর একাতা ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। টানটান উত্তেজনাকর ম্যাচটিতে নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে কৃষ্ণপুর ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মনোহরগঞ্জ শ্রীপুর একাতা ক্লাব।
সমাজসেবক আশিক জামান হোসেনের সভাপতিত্বে এবং মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ শেখের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মৈশাতুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল সোবহান, মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, বিশিষ্ট যুবদল নেতা মজিবুর রহমান মজিব এবং আব্দুল রাজ্জাক মিয়া সহ এলাকার হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।
বিষয় : বিএনপি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন