ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

কুমিল্লায় দুই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার মুরাদনগরের দুই শহীদ পরিবারকে অস্ট্রেলিয়ান জাতের দুটি গাভী উপহার দিয়েছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর মুন্সেফবাড়ি কার্যালয়ের সামনে শহীদ নাজমুল কাজীর বাবা সেলিম কাজী ও শহীদ আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তারের কাছে গাভী দুটি তুলে দেওয়া হয়। পরিবার দুটির জন্য গাভী পালনের ঘরও নির্মাণ করে দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।

কুমিল্লায় দুই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি