কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা মো. লোকমান হোসেনের পিতা মরহুম কোরবান আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ সকাল ৮টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরল গ্রামের মরহুমের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী, আত্মীয়স্বজন, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
এ সময় তিনি মরহুম কোরবান আলীর স্মৃতিচারণ করে বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর কর্ম, আচার-আচরণ ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্কের মধ্য দিয়ে প্রকাশ পায়। মরহুম কোরবান আলীকে স্মরণ করে তিনি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম মাসুদ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক এবিএম ওমর ফারুক সুমনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মরহুম কোরবান আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিষয় : বিএনপি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন