কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৯ নং আদ্রা দক্ষিণ ইউনিয়নে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল।১৬ নভেম্বর সোমবার বিকেলে ভোলাইন বাজারে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী আশিকুর রহমান।মিছিলটি ভোলাইন বাজার স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলাইন বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী আশিকুর রহমান। বক্তব্যে তিনি দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ, মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।এ সময় আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।