কুমিল্লার লালমাইয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাধা প্রদান ও ব্যানার ছিনিয়ে নিয়ে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টার অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় লালমাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজনের লালমাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ মোরশেদ মাসুদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা বাজারের তালুকদার ফুড হলরুমে এ ঘটনা ঘটে।
অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মো. মানিক মিয়া (৪০), লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুজনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনা সভা চলাকালে অভিযুক্ত মানিক মিয়া ও ইকবাল হোসেন কয়েকজন লোক নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় তাঁরা অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে আয়োজকদের বাধা দেন। একপর্যায়ে ইকবাল হোসেনের নির্দেশে মানিক মিয়া মঞ্চে গিয়ে মাইক্রোফোন ছিনিয়ে নেন এবং অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করেন।
সুজনের লালমাই উপজেলা কমিটির সভাপতি সভাপতি ব্যাংক কর্মকর্তা মো. শরিফ মজুমদারের সভাপতিত্বে গোলটেবিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ডাঃ মো: শাহজাহান মজুমদার, সাবেক ছাত্র নেতা অমর কৃষ্ণ বনিক মানিক, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা অপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, উপজেলা ওলামা দলের সহসভাপতি মাওলানা হারুনুর রশীদ, জেলা এনসিপি নেতা কবির হোসেন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
লিখিত অভিযোগে রিয়াজ মোরশেদ মাসুদ দাবি করেন, সুজন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনের নাম ব্যবহার করে অভিযুক্তরা থানার দালালি ও দরবার বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং নিরীহ মানুষকে হয়রানি করছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : যুবদল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন