ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসায় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন উপলক্ষে পরামর্শ সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৮নভেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও মাদ্রাসার শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

মাদ্রাসা মুহতামিম মুফতি ফখরুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এবিএম আবুল কাশেম।

মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা নুরুজ্জামান নূরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা ইসমাইল হোসেন, মফিজুর রহমান, খোকন মিয়া, মোহাম্মদ আসলাম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মিজানুর রহমান, হাজী হাসানুজ্জামান, পুলিশ কর্মকর্তা মো. হাসান, মাদ্রাসা শিক্ষক মাওলানা নজির আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, মাস্টার শাহিন আলম- সহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোখলেসুর রহমান।

সমাবেশ শেষে শিশু জামাত থেকে পঞ্চম জামাত এবং হিফজ বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোটে জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসায় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন উপলক্ষে পরামর্শ সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৮নভেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও মাদ্রাসার শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

মাদ্রাসা মুহতামিম মুফতি ফখরুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এবিএম আবুল কাশেম।

মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা নুরুজ্জামান নূরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা ইসমাইল হোসেন, মফিজুর রহমান, খোকন মিয়া, মোহাম্মদ আসলাম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মিজানুর রহমান, হাজী হাসানুজ্জামান, পুলিশ কর্মকর্তা মো. হাসান, মাদ্রাসা শিক্ষক মাওলানা নজির আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, মাস্টার শাহিন আলম- সহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোখলেসুর রহমান।

সমাবেশ শেষে শিশু জামাত থেকে পঞ্চম জামাত এবং হিফজ বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত