আবহাওয়ার এই বৈরী পরিবর্তনের প্রভাবে লাকসাম উপজেলায় ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে জ্বর, সর্দি ও কাশি। দিনের বেলা ভ্যাপসা গরম, আবার রাত নামলেই হঠাৎ ঠান্ডা। এতে নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, গলা ব্যথা, জ্বর আর কাশিতে কাবু হয়ে পড়ছে মানুষ। উপজেলা ও পৌর শহরের কমবেশি প্রতিটি ঘরেই এখন এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবখানেই বাড়ছে রোগীর ভিড়।
চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার ওঠানামার কারণে ভাইরাসজনিত জ্বর, সর্দি-কাশির প্রকোপ বাড়ছে। তবে এ পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
১৪ নভেম্বর শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, অনেক পরিবারে একসঙ্গে আক্রান্ত হচ্ছেন একাধিক সদস্য। কোথাও আবার পুরো পরিবারই জ্বর-সর্দিতে ভুগছে। এর মধ্যে কেউ কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আক্রান্তদের মধ্যে শিশু এবং প্রবীণদের সংখ্যাই বেশি। অনেকেই চিকিৎসকের শরণাপন্ন না হয়ে এলাকার ফার্মেসিতে উপসর্গের কথা বলে ওষুধ কিনে খাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে এতে সাময়িক স্বস্তি মিললেও, আবার অনেকেই সুস্থ হচ্ছেন না।
কেউ কেউ বাধ্য হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সরকারি-বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে জ্বর, সর্দি-কাশির রোগীর চাপ বেড়েছে। শিশু ও প্রবীণদের মধ্যে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে।
পৌর শহরের ডুরিয়া বিষ্ণপুর বাসিন্দা আবদুর রশিদের চার সদস্যের পরিবার। গত ২৮ অক্টোবর প্রথমে তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর একে একে পরিবারের অন্য সদস্যরাও জ্বর ও সর্দিতে আক্রান্ত হন। আবদুর রশিদ বলেন, পরিবারের সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। একজন অসুস্থ হলে অন্যজন সেবা করতে পারেন। কিন্তু সবাই অসুস্থ হওয়ায় সেই সুযোগও ছিল না। তিনি ও পরিবারের অন্য সদস্যরা বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক আবদুল মান্নানের পরিবারেও একই চিত্র। তিন ছেলে নিয়ে তাদের পাঁচ সদস্যের পরিবার। প্রথমে ১২ বছর বয়সি বড় ছেলে জ্বরে আক্রান্ত হয়। এরপর একে একে পরিবারের অন্য সদস্যদেরও জ্বর দেখা দেয়। এখন পরিবারের সবাই অসুস্থ। মান্নান দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, এই জ্বর তাদের জন্য কঠিন অভিজ্ঞতা। একজন অসুস্থ হলে অন্যরা সেবা করতে পারেন। কিন্তু সবাই একসঙ্গে অসুস্থ হওয়ায় কেউ কারো সেবা করার অবস্থায় নেই। এ কারণে আত্মীয়স্বজনকে আসতে হয়েছে বাড়িতে।
হামিরাবাগ গ্রামের খোরশেদ আলম বলেন, পরিবারের সবাই জ্বরে আক্রান্ত এতে নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, গলা ব্যথা, জ্বর আর কাশিতে কাবু হয়ে পড়ছে প্ররা পরিবার। তাই শুক্রবারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি দোয়া করবেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুল হাসান রিয়াদ বলেন, আশ্বিন-কার্তিক মাসে আবহাওয়ার তাপমাত্রায় বড় ধরনের ওঠানামা দেখা যায়। দিনে তীব্র গরম ও রাতে বা ভোরে তুলনামূলক ঠান্ডা আবহাওয়ার কারণে বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। এ সময়ে ইনফ্লুয়েঞ্জা ও রাইনোভাইরাসসহ বিভিন্ন ভাইরাসের প্রকোপ দেখা যায়। ফলে বিভিন্ন এলাকায় ভাইরাসজনিত জ্বর, সর্দি-কাশির রোগী বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, ঋতু পরিবর্তনের সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাইরে বের হলে মাস্ক ব্যবহার, জনসমাগমপূর্ণ স্থানে সতর্ক থাকা, হাঁচি-কাশির সময় শিষ্টাচার মেনে চলা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।
কোথাও যাতে পানি জমে না থাকে, তা নিশ্চিত করা জরুরি। ডাবের খোসা, ফুলের টব বা পলিথিনে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হতে পারে। রাতে মশারি ব্যবহার এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরার পরামর্শও দেন তিনি। পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে এবং শারীরিক জটিলতা দেখা দিলে অপচিকিৎসার আশ্রয় না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন