ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। তিনি বলেন, সন্তানদের সাথে মানসিক দূরত্ব কমিয়ে তাদের প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে এবং শৈশব থেকেই নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার হামিরাবাগ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ইউএনও নার্গিস সুলতানা বর্তমান সময়ে বাবা-মা ও সন্তানদের মধ্যকার দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, পরিবারের ভেতর খোলামেলা আলোচনার পরিবেশ না থাকলে কিশোর-তরুণরা সহজেই বিপথে পা বাড়ায়। তাই সন্তানদের মনের কথা শোনার পাশাপাশি তাদের মাঝে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের চরিত্র গঠনে শিক্ষকদের এগিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের চলাফেরা ও আচরণের ওপর শিক্ষক এবং অভিভাবকদের যৌথ নজরদারি মাদকাসক্তি প্রতিরোধে ঢাল হিসেবে কাজ করবে। প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয় উল্লেখ করে তিনি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন। জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই কেবল সমাজকে মাদকমুক্ত করতে পারে বলে তিনি মত দেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত বক্তারা ইউএনও’র বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত