ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ

নাঙ্গলকোটে ‘‘সবার আগে বাংলাদেশ’’ প্রোগ্রাম-দুই এর নৈমিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী ও টিম লিডারদের মাঝে পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লার গ্র্যান্ড ক্যাসেল হোটেল মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে এই সভাটি অনুষ্ঠিত হয়। এসময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং টিম লিডারদেরকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘‘তারেক রহমান অনেক প্রত্যাশার একটি নাম’’ এই শিরোনামের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন, স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর চেয়ারম্যান মামুনুর রাশিদসহ

উপস্থিত অতিথিরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আমেরিকা প্রবাসী মামুনুর রশীদ মামুন। এসময় তিনি স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আগামীতে বিএনপিকে মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছাতে ঐক্যবদ্ধ হয়ে সবাই নিরলস ভাবে কাজ করার কথা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়নে মেধাবী ছাত্র ও যুবসমাজের বিকল্প নেই।

স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক ও আসমা শাহদাত, মুখপাত্র তোহা হাসান, নাঙ্গলকোট উপজেলা স্বেচছাসেবকদল সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ, উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না, মাসুদ আলম, ইব্রাহিম খলিল, একেএম মনিরুল ইসলাম ও বেলাল হোসেন সহ আরো অনেকে।

জানা যায়, গত তিন মাস পুর্বে স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পরিবারকে নিয়ে ৩০টি নৈমিত্তিক প্রশ্নের উত্তর অনলাইনের মাধ্যমে দেন শিক্ষার্থীরা। পরীক্ষায় চার উপজেলার মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত