ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন, পরীমনির আচরণের নিন্দা

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য ও দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে ঢাকায় আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে চিত্রনায়িকা পরীমনি ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীর (বডিগার্ড) বিরুদ্ধে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে হাসান মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র একেএম মনিরুজ্জামান খান।

প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সভাপতি শাখাওয়াত হোসেন শাহীন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, মাস্টার নাসির উদ্দীন,দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, মাস্টার সোহরাব হোসেন, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাইফুল ইসলাম, রাশেদ হোসাইন,  সাংবাদিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য নাঈম উদ্দিন, ইলিয়াছ হোসাইন, মানজুরুল ইসলাম শিহাব, সাংবাদিক জামাল উদ্দিন স্বপন, রিয়াজ উদ্দিন তানভীর, আজিম উল্লাহ হানিফ, রায়হান মজুমদার,একেএম মারুফ হোসেন  প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাজারের ব্যবসায়ীরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক রবিউল হোসাইন রাজু কোনো ব্যক্তিগত কাজে নয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। একজন সাংবাদিকের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। চিত্রনায়িকা পরীমনি ও তাঁর নিরাপত্তাকর্মীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারকাখ্যাতি কাউকে আইনের ঊর্ধ্বে বা অন্যের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অধিকার দেয় না।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ ও জনগণের সামনে সত্য তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে হেনস্তা, অপমান কিংবা ভয়ভীতি প্রদর্শন করা হলে তা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হিসেবে বিবেচিত হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন, পরীমনির আচরণের নিন্দা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত