আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সদস্য খান মোবারককে প্রার্থী হিসেবে চান আশারকোটার এলাকাবাসী। শুক্রবার রাতে আশারকোটা মধ্যমপাড়া চেয়ারম্যান বাড়ি মিলনায়তনে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা তাঁকে চেয়ারম্যান প্রার্থী করার পক্ষে মত দেন। একই সঙ্গে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি থেকেই চেয়ারম্যান নির্বাচিত করতে চান তাঁরা। জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল হিসেবে উল্লেখ করে তাঁরা বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় এলাকাবাসীর পক্ষ থেকে খান মোবারককে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আহ্বান জানানো হলে তিনি বলেন, তিনি চেষ্টা করবেন। তবে দলীয় মনোনয়নের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে খান মোবারক বলেন, দলের দুঃসময়ে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, নিজেদের অর্থ ব্যয় করেছেন এবং নেতাকর্মীদের মামলা-হামলায় খোঁজখবর ও দেখভাল করেছেন, দল যেন তাঁদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়। দল যাঁকে মনোনয়ন দেবে, তিনি তাঁর পক্ষেই কাজ করবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এবিএম আবুল কাশেম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সদস্য খান মোবারক।
পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্যসচিব মাহফুজ আলম সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,৬ নং ওয়ার্ড সাবেক মেম্বার ও বিএনপি নেতা হাজী মফিজুর রহমান, শ্রীফলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মাহবুবুল হক, সমাজসেবক মজিবুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা হাজী মাহবুব, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুল আলী, যুবদল যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ওলামা দল সভাপতি মুফতি ফখরুল ইসলাম কাশেমী, ৬নং ওয়ার্ড মেম্বার মাহফুজ আলম, বিএনপি নেতা আহসান উল্লাহ, অলি উল্লাহ খান।
এ ছাড়াও বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মনসুর, সাবেক মেম্বার আবুল কালাম, বিএনপি নেতা মোহাম্মদ আবু, হুমায়ুন কবির সর্দার, যুবদল নেতা মাহফুজ আলম, আব্দুল মমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন,ছাত্রদল নেতা রাশেদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন, আশারকোটা গ্রামের সমাজসেবক সামছুল হক, আবুল হোসেন, শহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা অহিদুর রহমান, আব্দুর রশিদ, যুবদল নেতা হুমায়ুন খান, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল হোসেন, মোজাম্মেল হক, হৃদয় হাসান, রাব্বি, হাবিবুর রহমান, শাহ পরান, ছাত্রদল নেতা তানভীর, রাজু, সৈকত খান-সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
বিষয় : বিএনপি স্থানীয় সরকার নির্বাচন

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন