কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) নব-গঠিত উপজেলা আহ্বায়ক কমিটি'র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা এনসিপি'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে নব-গঠিত আহ্বায়ক কমিটি'র সকল নেতৃবৃন্দকে উপজেলা যুব ও ছাত্রশক্তির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা এনসিপি নব-গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল আউয়াল মোহন।
উপজেলা ছাত্রশক্তি সভাপতি মীর মাহদি আল মানছুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নব-গঠিত কমিটির সদস্য সচিব আরিফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ড. শহিদুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মাস্টার মুনাব্বির হোসেন, হাবিবুর রহমান ভূঁইয়া।
এ ছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল হোসেন, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, ইঞ্জিনিয়ার গাজী হারুন মিয়া, রাশেদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন ইভান, শহিদুল ইসলাম।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
এ সময় নাঙ্গলকোট উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয় : এনসিপি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন