কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাসির এবং পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার পল্টন এলাকার নিজ বাসা থেকে নাজমুল হাসান ভূঁইয়া বাসিরকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ। এর আগে বুধবার (৪ নভেম্বর) রাতে নাঙ্গলকোট উপজেলার দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
নাজমুল হাসান ভূঁইয়া বাসিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ। অন্যদিকে, সেলিম জাহাঙ্গীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি শাহীনুর ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় : আ’লীগ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন