ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে এনসিপি'র নব-গঠিত আহ্বায়ক কমিটি'র পরিচিতি ও মতবিনিময় সভা

কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) নব-গঠিত উপজেলা আহ্বায়ক কমিটি'র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা এনসিপি'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শুরুতে নব-গঠিত আহ্বায়ক কমিটি'র সকল নেতৃবৃন্দকে উপজেলা যুব ও ছাত্রশক্তির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা এনসিপি নব-গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল আউয়াল মোহন।উপজেলা ছাত্রশক্তি সভাপতি মীর মাহদি আল মানছুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নব-গঠিত কমিটির সদস্য সচিব আরিফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ড. শহিদুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মাস্টার মুনাব্বির হোসেন, হাবিবুর রহমান ভূঁইয়া।এ ছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল হোসেন, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, ইঞ্জিনিয়ার গাজী হারুন মিয়া, রাশেদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন ইভান, শহিদুল ইসলাম।সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।এ সময় নাঙ্গলকোট উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাঙ্গলকোটে এনসিপি'র নব-গঠিত আহ্বায়ক কমিটি'র পরিচিতি ও মতবিনিময় সভা