ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
সবুজ পত্র

লাকসামে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী বডিউল আলম সুজনের গণসংযোগ

আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী বডিউল আলম সুজন।গণসংযোগকালে তিনি ওয়ার্ডের স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।সংক্ষিপ্ত পথসভায় বডিউল আলম সুজন বলেন, "একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত লাকসাম পৌরসভা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"এ সময় পৌরসভা ও ৬নং ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ সমর্থকরা গণসংযোগে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের মাঝে নির্বাচনী এই গণসংযোগ ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

লাকসামে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী বডিউল আলম সুজনের গণসংযোগ