ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

মনোহরগঞ্জে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুমনের গণসংযোগ, দক্ষিণ ঝলমকে ‘মডেল ইউনিয়ন’ গড়ার প্রতিশ্রুতি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মো. আলী আশরাফ চৌধুরী সুমন।

শনিবার দিনভর ইউনিয়নের খুরুয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি কুশল বিনিময়, গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।

গণসংযোগকালে আলী আশরাফ চৌধুরী সুমন বলেন, আমি ৫ নম্বর দক্ষিণ ঝলম ইউনিয়নকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত, আধুনিক এবং উন্নয়ন-সমৃদ্ধ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের সেবায় সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রাখব।

গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য-প্রফেসর এনায়েত উল্লাহ, অ্যাডভোকেট আজহারুল ইসলাম লিটন, আতিকুর রহমান লিটন, সেফায়েত উল্ল্যাহ, মাহবুব উল্ল্যাহ, মো. আলম ও খোকন প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মো. আলী আশরাফ চৌধুরী সুমন নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় আর্থিক সহায়তা দিয়ে আসছেন। পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

এলাকাবাসীর দাবি, সামাজিক উন্নয়ন ও জনসেবায় সুমনের অবদান বিবেচনা করে তাকে যেন আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে মো. আলী আশরাফ চৌধুরী সুমন বেশ কিছুদিন ধরে দক্ষিণ ঝলম ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বিষয় : স্থানীয় সরকার নির্বাচন

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মনোহরগঞ্জে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুমনের গণসংযোগ, দক্ষিণ ঝলমকে ‘মডেল ইউনিয়ন’ গড়ার প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মো. আলী আশরাফ চৌধুরী সুমন।

শনিবার দিনভর ইউনিয়নের খুরুয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি কুশল বিনিময়, গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।

গণসংযোগকালে আলী আশরাফ চৌধুরী সুমন বলেন, আমি ৫ নম্বর দক্ষিণ ঝলম ইউনিয়নকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত, আধুনিক এবং উন্নয়ন-সমৃদ্ধ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের সেবায় সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রাখব।

গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য-প্রফেসর এনায়েত উল্লাহ, অ্যাডভোকেট আজহারুল ইসলাম লিটন, আতিকুর রহমান লিটন, সেফায়েত উল্ল্যাহ, মাহবুব উল্ল্যাহ, মো. আলম ও খোকন প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মো. আলী আশরাফ চৌধুরী সুমন নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় আর্থিক সহায়তা দিয়ে আসছেন। পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

এলাকাবাসীর দাবি, সামাজিক উন্নয়ন ও জনসেবায় সুমনের অবদান বিবেচনা করে তাকে যেন আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে মো. আলী আশরাফ চৌধুরী সুমন বেশ কিছুদিন ধরে দক্ষিণ ঝলম ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত