কুমিল্লার লাকসামে পৌর ভবনসংলগ্ন ইকরা মহিলা মাদ্রাসার ভবন দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত ৫ নভেম্বর মব সৃষ্টি করে ভবনটি দখলের অভিযোগ উঠেছে বহুল আলোচিত গুম পরিবারের সদস্য শাহরিয়ার কবির রাতুল এবং মেয়র প্রার্থী মোশাররফ হোসেন মুশুর ছেলে ইমন ও আলাউদ্দিনের ছেলে ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে।
ভবনের মালিক আলহাজ্ব গোলাম হোসেন গোলাপের অভিযোগ, তাকে হয়রানি ও নাজেহাল করা হয়েছে। ন্যায়বিচারের আশায় তিনি দ্বারস্থ হয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়ার।
তবে মব সৃষ্টির অভিযোগ অস্বীকার করেছেন শাহরিয়ার কবির রাতুল। তাঁর দাবি, পুরো বিষয়টি সর্বসম্মতিক্রমে সমঝোতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ভবনের মালিক আলহাজ্ব গোলাম হোসেন গোলাপ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়ার একজন ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী।
ঘটনাটি জানার পর সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া বিষয়টি লাকসামের স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে অবহিত করেন। দুই উপজেলার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্তদের দাবি, গোলাম হোসেন গোলাপের ছেলে আল-আমিন উচ্চশিক্ষার জন্য চীনে গিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পড়েন। সেখানে তাঁর পরিচয় হয় শাহরিয়ার কবির রাতুল, ইমদাদুল হক মিলন ও ইমনের সঙ্গে।
একপর্যায়ে আল-আমিনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ ওঠে। বিষয়টি পরবর্তী সময়ে পারিবারিক পর্যায়ে গড়ায় বলে দাবি করেন শাহরিয়ার কবির রাতুল।
রাতুলের ভাষ্য অনুযায়ী, এসব বিরোধের ধারাবাহিকতায় ইকরা মহিলা মাদ্রাসার ভবনের মালিকানা হস্তান্তরের পাওয়ার দলিল এবং পাওনা টাকার চেক সমঝোতার ভিত্তিতে গ্রীণভিউ হোটেলে সম্পাদন করা হয়।
মব সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে রাতুল বলেন, ‘আমি আদর করে আল-আমিনকে একটি থাপ্পড় দিয়েছি, এর বেশি কিছু হয়নি।’
এ বিষয়ে মোশাররফ হোসেন মুশু বলেন, তাঁর ছেলে ইমন চীনে আল-আমিনের সঙ্গে পড়াশোনা করেছেন। সেই সূত্রেই তাঁদের মধ্যে পরিচয় ও আর্থিক লেনদেনের সম্পর্ক তৈরি হয়।
তিনি আরও বলেন, ‘গোলাপ ভাই বিএনপির লোক, একজন সম্মানিত ব্যক্তি। তাঁর ছেলে কোনো অন্যায় করে থাকলে বাবা হিসেবে তাঁর কাছে ভুক্তভোগীরা ন্যায়বিচার বা ক্ষতিপূরণ চাইতেই পারেন। এ ক্ষেত্রে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।’
দুই উপজেলার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি বিএনপির বিরুদ্ধে বিএনপিরই মব?
সাধারণ মানুষের একাংশের অভিযোগ, ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলেও তার দায়ে একজন বয়োজ্যেষ্ঠ পিতাকে গ্রীণভিউ হোটেলে আটকে রেখে নাজেহাল, জিম্মি কিংবা হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাঁদের প্রশ্ন, কোনো আর্থিক বিরোধ বা সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ থাকলে সেটি থানা-পুলিশ, প্রশাসন কিংবা আইনগত প্রক্রিয়ায় সমাধান না করে ব্যক্তিগত উদ্যোগে সমঝোতার নামে এমন পরিস্থিতি তৈরি করা কতটা যুক্তিসংগত?
বিশেষ করে, ভবনের মালিকানা হস্তান্তরের পাওয়ার দলিল ও চেক কোন পরিস্থিতিতে সম্পাদিত হয়েছে, সেগুলো স্বেচ্ছায় দেওয়া হয়েছিল, নাকি কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল—তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে দাবি করেছেন শাহরিয়ার কবির রাতুল।
এ বিষয়ে ভবনের মালিক গোলাম হোসেন গোলাপ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বিব্রত। আমার নেতা আবদুল গফুর ভূঁইয়া বিষয়টি দেখছেন।’
সব মিলিয়ে ইকরা মহিলা মাদ্রাসার ভবন নিয়ে বিরোধ এখন শুধু একটি সম্পত্তির মালিকানা কিংবা আর্থিক লেনদেনের বিষয়েই সীমাবদ্ধ নেই; বরং এটি বিএনপির রাজনৈতিক শিষ্টাচার, ব্যক্তিগত প্রভাব এবং আইনের শাসন নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
এখন দেখার বিষয়, দুই উপজেলার বিএনপির শীর্ষ নেতাদের উদ্যোগে বিষয়টির কী সমাধান হয়। একই সঙ্গে ভবনের মালিকানা হস্তান্তরের প্রকৃত পরিস্থিতি এবং ৫ নভেম্বরের ঘটনার সত্যতা নিরপেক্ষ তদন্তে উঠে আসে কি না।
জনমনে একটাই প্রত্যাশা—সমঝোতা হোক, তবে তা যেন হয় স্বেচ্ছায়, ন্যায়সংগতভাবে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে।
বিষয় : দূর্নীতি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন