ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

১৭৪ বছরের ইতিহাস কি হারিয়ে যেতে দেবে লাকসামবাসী?

ইতিহাস কখনো নিজে নিজে হারিয়ে যায় না; ইতিহাসকে হারিয়ে যেতে দেওয়া হয়। কখনো অবহেলায়, কখনো দায়িত্বহীনতায়, কখনোবা প্রভাবশালী মহলের দখলদারিত্বের আড়ালে। কুমিল্লার লাকসামে ১৭৪ বছরের পুরোনো নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়টির বর্তমান অবস্থা যেন সেই বাস্তবতারই এক করুণ প্রতিচ্ছবি। প্রতিষ্ঠার ইতিহাস সাইনবোর্ডে থাকলেও নেই প্রতিষ্ঠাতার নাম। অন্যদিকে, প্রতিষ্ঠানটির নামে থাকা বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তির একটি অংশ বেদখলে থাকার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে লাকসামের ইতিহাস, ঐতিহ্য ও জনকল্যাণমূলক উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আজ অবহেলা ও বিস্মৃতির ঝুঁকিতে।

১৮৫২ সালে সাধারণ মানুষের চিকিৎসাসেবার কথা চিন্তা করে কুমিল্লার লাকসাম পৌরসভার উত্তর বাজার এলাকায় ডেংগার মেইলের পাশে এই দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন উপমহাদেশের মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটির বয়স এখন ১৭৪ বছর। অথচ সেই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি বর্তমানে পরিচিত ‘লাকসাম উপস্বাস্থ্য কেন্দ্র’ নামে। প্রতিষ্ঠানের সাইনবোর্ডে প্রতিষ্ঠাকাল হিসেবে ১৮৫২ সাল উল্লেখ থাকলেও সেখানে প্রতিষ্ঠাতা নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর নাম অনুপস্থিত।

নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী শুধু একজন জমিদার ছিলেন না; শিক্ষা, নারী জাগরণ, চিকিৎসা ও সমাজকল্যাণে তাঁর অসামান্য অবদান তাঁকে উপমহাদেশের ইতিহাসে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। মানুষের কল্যাণে তাঁর দূরদর্শী চিন্তা ও উদ্যোগের অন্যতম নিদর্শন ছিল লাকসামের এই দাতব্য চিকিৎসালয়। যে প্রতিষ্ঠান একসময় সাধারণ মানুষের চিকিৎসাসেবার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, আজ সেই প্রতিষ্ঠানই যেন তার প্রতিষ্ঠাতার পরিচয় হারাতে বসেছে।

একই মহীয়সী নারীর চিকিৎসাসেবামূলক উদ্যোগের আরেকটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে কুমিল্লা শহরে। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নবাব ফয়জুন্নেছা প্রতিষ্ঠা করেছিলেন জানানা হাসপাতাল। বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে এটি নবাব ফয়জুন্নেছা ফিমেল ওয়ার্ড হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে তাঁর নাম ও অবদানের পরিচয় এখনো বহমান।

অর্থাৎ, একই নারীর উদ্যোগে প্রতিষ্ঠিত দুটি চিকিৎসাসেবাকেন্দ্রের মধ্যে কুমিল্লা শহরের প্রতিষ্ঠানটি এখনো প্রতিষ্ঠাতার নাম ও পরিচয় বহন করছে। অথচ লাকসামের প্রতিষ্ঠানটি ধীরে ধীরে হারাচ্ছে তার ঐতিহাসিক পরিচিতি। প্রশ্ন উঠতেই পারে, কুমিল্লা শহরে নবাব ফয়জুন্নেছার স্মৃতি ও অবদান যথাযথভাবে ধারণ করা হলেও তাঁর নিজস্ব জনকল্যাণমূলক উদ্যোগের অন্যতম নিদর্শন লাকসামে কেন উপেক্ষিত?

প্রতিষ্ঠানটির ইতিহাস ও পরিচয় হারানোর আশঙ্কার পাশাপাশি সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট ওয়াকফ সম্পত্তির বর্তমান অবস্থা। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, চিকিৎসালয়টির নামে থাকা মূল্যবান ওয়াকফ সম্পত্তির বড় একটি অংশ বেদখল হয়ে গেছে।

যে সম্পদ সাধারণ মানুষের চিকিৎসাসেবা এবং প্রতিষ্ঠানটির কল্যাণে ব্যবহারের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল, সেই সম্পত্তির বর্তমান অবস্থা কী? সম্পত্তিগুলোর মালিকানা, দখল, আয়-ব্যয়ের হিসাব এবং ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কি স্বচ্ছ ও হালনাগাদ তথ্য রয়েছে? বেদখল সম্পত্তি উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? নাকি দীর্ঘদিনের অবহেলায় এসব সম্পত্তি ক্রমেই হাতছাড়া হয়ে যাচ্ছে?

এসব প্রশ্নের উত্তর শুধু স্থানীয়ভাবে নয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকেও লাকসামবাসীর জানার অধিকার রয়েছে।

ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তিগত ভোগ-বিলাসের সম্পদ নয়; এটি জনকল্যাণের উদ্দেশ্যে উৎসর্গ করা একটি আমানত। সেই আমানতের সুরক্ষা, যথাযথ ব্যবহার ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। অভিযোগগুলো সত্য হলে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

বর্তমানে প্রতিষ্ঠানটি ‘লাকসাম উপস্বাস্থ্য কেন্দ্র’ নামে পরিচিত। এর সাইনবোর্ডে প্রতিষ্ঠাকাল হিসেবে ১৮৫২ সাল উল্লেখ থাকলেও প্রতিষ্ঠাতা নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর নাম নেই। বিষয়টি শুধু একটি নামের অনুপস্থিতি নয়; বরং ঐতিহাসিক অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার প্রশ্ন।

প্রশাসনিক প্রয়োজনে কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হতে পারে, পরিচিতি বদলাতে পারে কিংবা নতুন কাঠামোতে পরিচালিত হতে পারে। কিন্তু তাতে প্রতিষ্ঠাতার ঐতিহাসিক পরিচয় মুছে যাওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। অন্তত বর্তমান নামের পাশাপাশি ‘নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী প্রতিষ্ঠিত ঐতিহাসিক দাতব্য চিকিৎসালয়’ পরিচয়টি সাইনবোর্ডে সংযুক্ত করা কি সম্ভব নয়?

প্রতিষ্ঠার সাল যখন ১৮৫২, তখন সেই প্রতিষ্ঠানের ইতিহাস, প্রতিষ্ঠাতা ও জনকল্যাণমূলক উদ্দেশ্যও দৃশ্যমানভাবে সংরক্ষিত থাকা উচিত। ইতিহাসকে আড়াল করে আধুনিক পরিচয় প্রতিষ্ঠা করা নয়, বরং ইতিহাস ও বর্তমানকে পাশাপাশি ধারণ করাই হওয়া উচিত একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের নীতি।

নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী শুধু একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করেননি; তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন মানবসেবা, শিক্ষা, নারী জাগরণ ও সমাজকল্যাণের অনন্য দৃষ্টান্ত। অথচ তাঁর সেই অবদান সংরক্ষণে লাকসামবাসী কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে?

লাকসামের রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক ও ইতিহাসসচেতন নাগরিকদের কি এ বিষয়ে কোনো দায় নেই? এত বছরেও কেন প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ, ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও বেদখল সম্পদ উদ্ধারের উদ্যোগ এবং প্রতিষ্ঠাতার নাম পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি?

এ বিষয়ে লেখক, সাংবাদিক, কলামিস্ট ও কো-অর্ডিনেটর, লাকসাম নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর, এমএস দোহা বলেন, “লাকসামের এই ঐতিহাসিক চিকিৎসালয়কে শুধু একটি সাধারণ উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এটি নবাব ফয়জুন্নেছার সমাজসেবা, মানবিকতা ও দূরদর্শিতার জীবন্ত স্মারক।”

তিনি এ ঐতিহাসিক প্রতিষ্ঠানের মর্যাদা ও অস্তিত্ব রক্ষায় কয়েকটি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, প্রথমত, চিকিৎসালয়টির প্রতিষ্ঠার ইতিহাস ও নবাব ফয়জুন্নেছার অবদান সরকারি নথিতে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের সাইনবোর্ডে প্রতিষ্ঠাতার নাম পুনঃসংযোজন করতে হবে। তৃতীয়ত, ওয়াকফ সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা, দলিলপত্র ও বর্তমান দখল পরিস্থিতি তদন্ত করে বেদখল সম্পত্তি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিচিহ্ন সংরক্ষণেও উদ্যোগ গ্রহণ করা জরুরি।

১৭৪ বছর আগে যে মহীয়সী নারী সাধারণ মানুষের চিকিৎসাসেবার কথা চিন্তা করে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, আজ তাঁর সেই অবদান রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এই দায়িত্ব শুধু প্রশাসনের নয়, শুধু জনপ্রতিনিধিদেরও নয়; এটি সমগ্র লাকসামবাসীর সম্মিলিত দায়িত্ব।

নবাব ফয়জুন্নেছার দাতব্য চিকিৎসালয় শুধু একটি পুরোনো স্বাস্থ্যকেন্দ্র নয়; এটি লাকসামের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অংশ। এর ঐতিহাসিক পরিচয় হারিয়ে যাওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম বিস্মৃত হওয়া নয়, বরং নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিস্মৃতির অতলে ঠেলে দেওয়া।

১৭৪ বছরের ইতিহাস কি এভাবেই হারিয়ে যাবে? লাকসামবাসী কি নীরব দর্শক হয়ে সেই ইতিহাসের বিলুপ্তি দেখবে, নাকি ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসবে?

ইতিহাস রক্ষার দায় সবার। এই দায় এড়ানোর সুযোগ কি লাকসামবাসীর আছে?

সৌজন্যে: দৈনিক নেইবার

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ২২ নভেম্বর ২০২৬

১৭৪ বছরের ইতিহাস কি হারিয়ে যেতে দেবে লাকসামবাসী?

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত