ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

স্থানীয় পরিবারকে আশ্রয় ও হাসপাতালে হস্তক্ষেপের অভিযোগ

মনোহরগঞ্জে বাইশগাঁও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা কামরুন নাহারের অনিয়ম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন নাহারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার পাহাড় জমেছে। স্থানীয় একটি পরিবারকে নিজের অভিভাবক বা ‘বাবা-মা’ ডেকে তাদের ছত্রছায়ায় থেকে পুরো সরকারি হাসপাতালটিতে বিভিন্নভাবে অনধিকার হস্তক্ষেপ, নরমাল ডেলিভারির নামে অসহায় প্রসূতিদের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা চাঁদাবাজি এবং সর্বশেষ আজ সকালে সরকারি হাসপাতালের গাছ ও বড় বড় ডালপালা কেটে লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। স্থানীয় পরিবারকে ‘বাবা-মা’ ডেকে হাসপাতালে হস্তক্ষেপের অভিযোগ-

অনুসন্ধানে জানা যায়, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন নাহার স্থানীয় মান্দারগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফ ভূঁইয়ার বাড়িতে থেকে কাজকর্ম পরিচালনা করেন। তিনি হানিফ ভূঁইয়াকে নিজের ‘বাবা’ এবং তার সহধর্মিনীকে ‘মা’ ডেকে একটি পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছেন। স্থানীয়দের অভিযোগ, এই সম্পর্কের সুবাদে ওই পরিবারটি ও পরিদর্শিকা কামরুন নাহার মিলে সরকারি এই হাসপাতালটির বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অনধিকার হস্তক্ষেপ করে আসছেন। তাদের কথামতোই হাসপাতাল পরিচালনার নানা সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নরমাল ডেলিভারির নামে ৫-৭ হাজার টাকার রমরমা বাণিজ্য- সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মায়েদের বিনামূল্যে বা ন্যূনতম খরচে নিরাপদ প্রসবসেবা পাওয়ার কথা থাকলেও, কামরুন নাহারের কাছে এটি এখন অবৈধ আয়ের চারণভূমি। প্রসূতিদের নরমাল ডেলিভারি করানোর নাম করে তিনি অসহায় ও দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে জোরপূর্বক ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন। টাকা দিতে ব্যর্থ হলে গরিব রোগীদের সাথে অমানবিক আচরণ করা হয় এবং নানা অজুহাতে হয়রানি করা হয়। হাসপাতালের শাকসবজি ও সকালে গাছ কাটার চাঞ্চল্যকর অভিযোগ-এ বিষয়ে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি আরও গুরুতর অভিযোগ করে জানান, পরিদর্শিকা কামরুন নাহার ও তার আশ্রয়দাতা হানিফ ভূঁইয়ার পরিবার কেবল রোগীদের পকেট কেটে ক্ষান্ত হননি; তারা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের আঙিনার বিভিন্ন শাকসবজি ও ফলমূল নিয়মিত নিজেদের বাড়িতে নিয়ে যান। শুধু তাই নয়, আজ সোমবার সকালে ওই সরকারি হাসপাতালের আঙিনার বিভিন্ন গাছ ও বড় বড় ডালপালা নির্বিচারে কেটে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সরকারি একটি প্রতিষ্ঠানের গাছ ও মূল্যবান ডালপালা এভাবে অনুমতি ছাড়া কেটে নেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকারি হাসপাতালকে যেন তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন। পরিদর্শিকা কামরুন নাহার ও তার আশ্রয়দাতা হানিফ ভূঁইয়া আজ সকালে হাসপাতালের গাছ ও ডালপালা কেটে বাড়িতে নিয়ে গেছেন, অথচ দেখার কেউ নেই।"

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের বক্তব্য- এ বিষয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কুমিল্লা জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক স্বপন কুমার বর্মা-র সাথে কথা হলে তিনি জানান, "আপনার কাছে যে তথ্য-প্রমাণগুলো আছে, এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দেন; আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"

অভিযুক্ত পরিদর্শিকা কামরুন নাহারের বক্তব্য- এদিকে সংবাদ প্রকাশের আগে বিভিন্ন অভিযোগের বিষয়ে অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন নাহারের সাথে কথা হলে তিনি গণমাধ্যম কর্মীর মুঠোফোনে ফোন দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাকে জিজ্ঞেস না করে আপনি কেন উপ-পরিচালক মহোদয়কে ফোন দিলেন? শিক্ষা অফিসার মহোদয় আমাকে বলেছেন গাছের ডাল কাটার জন্য, সেজন্যই আমি গাছের ডাল কাটছি।"

জনকল্যাণমূলক এই প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্নীতিবাজ পরিদর্শিকা কামরুন নাহার ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মনোহরগঞ্জে বাইশগাঁও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা কামরুন নাহারের অনিয়ম

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত