নাঙ্গলকোটে আলোচিত ও চাঞ্চল্যকর জোরপূর্বক গর্ভপাত করানোর অপচেষ্টা এবং শারীরিক নির্যাতনের এক ফৌজদারি মামলায় প্রধান আসামি কামরুজ্জামানকে বিভিন্ন ধারায় দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রদান করেছেন কুমিল্লার আদালত। দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই, সাক্ষ্যপ্রমাণ ও চিকিৎসকদের চিকিৎসা প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর সোমবার (আজ) দুপুরে বিজ্ঞ যুগ্ম ৩য় আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১২ সালের ৬ জুন দিবাগত সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট থানাধীন পিপগড্ডা গ্রামে ১ ও ২ নম্বর আসামির বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মামলার ১ নম্বর সাক্ষী (বাদীর কন্যা) অপরাধমূলক আচরণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েন। পরবর্তীতে ২০১২ সালের ৬ জুন আসামিরা একতাবদ্ধ হয়ে আপসের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে গর্ভপাত করানোর অপচেষ্টা চালায়।
নথিতে আরও উল্লেখ রয়েছে, সাক্ষীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে আসামিরা তাকে ঘিরে ধরে শারীরিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে প্রধান আসামি কামরুজ্জামান সাক্ষীর তলপেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি, থাপড় ও মারাত্মক আঘাত করেন। এতে তার গর্ভের সন্তানের মারাত্মক ক্ষতি ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়ে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটায় পরবর্তীতে কুমিল্লার ইমপেরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জরুরি চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সময় ভুক্তভোগী প্রাপ্তবয়স্ক না থাকায় এবং ডাক্তারি সনদপত্র সংগ্রহ করতে সময় লাগায় তার পিতা মো. তৌহিদুল ইসলাম নিপু বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩২৫, ৩০৭, ৩২৪ ও ৩৪ ধারাসহ বিভিন্ন ধারায় বিচার প্রার্থনা করা হয়।
আদালতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি কামরুজ্জামানকে দণ্ডবিধির ৩০৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩২৬ ধারায় আরো ১ বছরের মোট ১১ বছর বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করা হয়েছে।
মামলায় বাদীপক্ষে আইনি লড়াই পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন এবং বিবাদীপক্ষে ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম।
রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বলেন, "দীর্ঘ ১৩ বছর আইনি লড়াই ও প্রতিকূলতা মোকাবেলা করে আজ আমরা ন্যায়বিচার পেয়েছি। এই রায় প্রমাণ করে যে অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের দৃষ্টিতে অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। আদালত চিকিৎসকদের প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্য এবং সমস্ত তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যে রায় দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এই ঐতিহাসিক রায় সমাজে অপরাধপ্রবণতা কমাতে এবং নারী ও শিশুদের সুরক্ষায় একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।"
আদালতের এই রায় ঘোষণার পর স্থানীয় সচেতন মহলে স্বস্তি প্রকাশ করা হয়েছে এবং দ্রুত ন্যায়বিচার সুনিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন