কুমিল্লার নাঙ্গলকোটে সবজি বাগানের সীমগাছ উপড়ে ফেলাকে কেন্দ্র করে সৌদি আরবপ্রবাসীর স্ত্রী নাজমা বেগমকে (৩৯) মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই বাড়ির তিনজনের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার মক্রবপুর ইউনিয়নের ভুলুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাজমা বেগম বর্তমানে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তরা হলেন একই বাড়ির মৃত মুসা মিয়ার ছেলে জসিম উদ্দিন, তাঁর স্ত্রী আম্বিয়া বেগম ও ছেলে শরীফ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে নাজমা বেগম বাড়ির পাশে নিজের চাষ করা জমিতে গড়ে তোলা সবজি বাগানে যান। সেখানে গিয়ে দেখতে পান, তাঁর লাগানো সীমগাছগুলো উপড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসা করতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন নাজমা। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে জামাকাপড় ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও রয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার খবরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে নাঙ্গলকোট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তাসলিমা, ফাতেমা ও মঞ্জুমা বেগম বলেন, কোনো কারণ ছাড়াই জসিম,শরীররা প্রায়ই নাজমার সঙ্গে খারাপ আচরণ ও নির্যাতন করেন। তাদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা ও রয়েছে। তাঁরা আরও বলেন, এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক হয় এবং সমাধানের ও চেষ্টা করা হয়। কিন্তু তারা কারও কথা মানেন না।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আম্বিয়া বেগম বলেন, 'আমার স্বামী তাঁকে মেরেছে, এটা সত্য। কারণ, তিনি এসে গালিগালাজ করেছেন। এ জন্য এমন ঘটনা ঘটেছে।'
মক্রবপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড মেম্বার নিজান উদ্দিন বলেন, জসিম উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিস-বৈঠক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, তাঁদের নিয়ে করা সালিসের বিষয়ে একাধিক স্ট্যাম্পও সংরক্ষিত রয়েছে। তবে তাঁরা কারও কথা শোনেন না। তাঁদের আচরণ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যা চলছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন