কুমিল্লার লালমাই উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি সিজন-১’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে রানারআপ হওয়ার গৌরব অর্জনকারী শিক্ষার্থী খাদিজা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আলী মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হাতেমুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মজুমদার এবং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিম।
দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও মাস্টার ফরিদ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি তুলে দেওয়া হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে রানারআপ হয়ে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনা খাদিজা আক্তারকে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধার বিকাশ এবং ক্রীড়াঙ্গনে প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
দৌলতপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন