কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি কুমিল্লার লাকসামে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই সচল রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে লাকসামের কোথাও জনজীবন অচল হয়ে পড়ার চিত্র নেই। সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। বিশেষ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকায় কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়নি। উপজেলার দোকানপাট ও বিপণিবিতানও যথারীতি খোলা রয়েছে। কর্মজীবী মানুষ নির্বিঘ্নে তাঁদের কর্মস্থলে যাতায়াত করছেন।
আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী কয়েকজন সাধারণ মানুষ জানান, লকডাউন কর্মসূচির কারণে তাঁদের দৈনন্দিন কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। তাঁদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকা যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা জরুরি।
ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী ইব্রাহিম খলিল বলেন, ‘কিসের লকডাউন! আমরা কোনো লকডাউনের খবর জানি না। তবে নিষিদ্ধ ও পলাতক দল যেভাবে গাড়িতে আগুন ও ভাঙচুর চালাচ্ছে, তা মেনে নেওয়া যায় না। আমরা জীবনের স্বাভাবিকতা চাই। সড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়া বা জনসাধারণের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটানো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।’
সহিদুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা যদি কর্মসূচি দিতে চায়, তবে দেশে এসে দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই। দেশের মানুষের মধ্যে তাদের কোনো অবস্থান নেই।’
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ বলেন, কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশে জ্বালাও-পোড়াও করে তারা নিজেদের প্রকৃত পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে প্রকাশ করছে। যেকোনো মূল্যে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। সাধারণ মানুষ কর্মসূচি প্রত্যাখ্যান করায় এলাকায় স্বাভাবিক জনজীবন ও যান চলাচল অব্যাহত রয়েছে। স্থানীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছেন।
বিষয় : বিএনপি

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন