ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

ত্যাগীরা জেলে, সুবিধাভোগীরা নিরাপদে ! লোটাস কামালের রাজনীতির কী নির্মম পরিণতি নাঙ্গলকোটে!

রাজনীতিতে সুসময় ও দুঃসময়—দুটিই আসে। সুসময়ে ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকা অনেকেই দলে ভিড় করেন, পদ-পদবি ও সুযোগ-সুবিধা নেন। কিন্তু দুঃসময়ে যখন দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর প্রশ্ন আসে, তখন অনেক সুবিধাভোগীর আর খোঁজ পাওয়া যায় না। বাংলাদেশের রাজনীতিতে এমন বাস্তবতা নতুন নয়। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের বর্তমান দুর্দশা নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, তাঁর রাজনৈতিক কর্মকৌশল ও দলীয় নেতৃত্বের ভূমিকা।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই লোটাস কামালের দেশত্যাগ নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন রয়েছে। রাজনৈতিক মহলে কেউ কেউ দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা আঁচ করেই তিনি আগেভাগে দেশ ছেড়েছিলেন। তবে তাঁর দেশত্যাগের প্রকৃত কারণ এখনও অজ্ঞাত । কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন ধরে নাঙ্গলকোটের আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর প্রভাব ও নেতৃত্বের যে বলয় গড়ে উঠেছিল, সেই বলয়ের রাজনৈতিক সিদ্ধান্তের দায় আজ কারা বহন করছে ? স্থানীয় আওয়ামী লীগের একাংশের অভিযোগ, লোটাস কামালের রাজনৈতিক সময়ে নাঙ্গলকোটে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেয়ে ব্যক্তিকেন্দ্রিক বলয় তৈরি ও ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার প্রবণতা বেশি ছিল।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের অনেকেই গুরুত্বপূর্ণ পদ-পদবি থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে অতীতে সম্পৃক্ত ছিলেন—এমন কিছু ব্যক্তিকে আওয়ামী লীগে যোগদান করিয়ে বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ পদে বসান।স্থানীয় রাজনৈতিক আলোচনায় আরও অভিযোগ, এসব ব্যক্তির কেউ কেউ দলীয় পরিচয়ের সুবাদে বিপুল অঙ্কের সরকারি উন্নয়নকাজ ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়েছেন। 

প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা যখন দলের দুর্দিনে রাজপথে ছিলেন, তখন তাঁদের বাদ দিয়ে নতুন যোগদানকারীদের এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন কেন হয়েছিল? দলীয় পদ-পদবি কি সাংগঠনিক যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে দেওয়া হয়েছিল, নাকি ক্ষমতার বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল প্রধান বিবেচনা ?

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নাঙ্গলকোটের রাজনৈতিক বাস্তবতায়ও পরিবর্তন আসে। যাঁদের অতীতে লোটাস কামালের রাজনৈতিক বলয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা গেছে, তাঁদের কয়েকজনের রাজনৈতিক অবস্থান ও পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে মনিরুজ্জামান খান ও তৌহিদ মজুমদারসহ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, অতীতে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এসব ব্যক্তির কেউ কেউ আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় পদ-পদবি পেয়েছিলেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তাঁদের কেউ কেউ আবার পূর্বের রাজনৈতিক বলয়ে ফিরে গেছেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।

এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে—যাঁদের রাজনৈতিক আনুগত্য নিয়ে অতীতে প্রশ্ন ছিল, তাঁদের গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত কার ছিল? আর সেই সিদ্ধান্তের কারণে দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা যদি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তার দায় কে নেবে?

নাঙ্গলকোটের রাজনীতিতে আলোচনার আরেকটি উল্লেখযোগ্য নাম মোহন মজুমদার ।যিনি আওয়ামী লীগের উপদেষ্টা থেকে সরাসরি এনসিপির উপজেলা আহ্বায়ক ! স্থানীয় পর্যায়ে প্রচলিত তথ্য ও রাজনৈতিক আলোচনায় বলা হচ্ছে, লোটাস কামাল নিজ ক্ষমতামলে এই মোহন মজুমদারকে  উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদে পদায়ন করেছিলেন।বিভিন্ন সমাবেশে নিজের ডানে বাঁয়ে বসিয়েছেন। এখন  তিনি ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে ।একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদ থেকে অন্য একটি রাজনৈতিক দলের উপজেলা আহ্বায়ক—এই পরিবর্তন স্থানীয় রাজনীতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে।

অবশ্য রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন বা নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। কিন্তু প্রশ্নটি ব্যক্তির রাজনৈতিক অধিকার নিয়ে নয়; প্রশ্নটি হলো, অতীতে দলীয় পদ-পদবি বণ্টনে যোগ্যতা, আদর্শ ও রাজনৈতিক পরীক্ষার মানদণ্ড কতটা অনুসরণ করা হয়েছিল ?

যদি একজন ব্যক্তি আওয়ামী লীগের উপদেষ্টা হওয়ার মতো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারেন এবং পরবর্তী সময়ে অন্য রাজনৈতিক দলের নেতৃত্বেও আসীন হন, তাহলে অতীতে তাঁর রাজনৈতিক অবস্থান ও আওয়ামী লীগে অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে দলীয় নেতৃত্বের ব্যাখ্যা থাকা প্রয়োজন।

তবে নাঙ্গলকোটের রাজনীতিতে এখন সবচেয়ে বেদনাদায়ক আলোচনার বিষয় হলো—যাঁরা একসময় আওয়ামী লীগের ক্ষমতার বলয়ে থেকে পদ-পদবি ও সুযোগ-সুবিধা পেয়েছিলেন, তাঁদের কেউ কেউ রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের অবস্থান পরিবর্তন করতে পেরেছেন। অন্যদিকে দীর্ঘদিনের আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বিশাল অংশ মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তাই সঙ্গতকারণে লোটাস কামালের রাজনৈতিক নেতৃত্বের মূল্যায়নের প্রশ্নটি সামনে আসে।

একজন সংসদ সদস্য কিংবা প্রভাবশালী রাজনৈতিক নেতার দায়িত্ব শুধু ক্ষমতায় থাকাকালে নিজের বলয় ভারী করা নয়; বরং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, ত্যাগীদের মূল্যায়ন করা এবং দুঃসময়ের জন্য একটি আদর্শিক ও ঐক্যবদ্ধ নেতৃত্ব তৈরি করা।

কিন্তু স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ সত্য হলে বলতে হয়, নাঙ্গলকোটে সেই রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল। ক্ষমতার সময়ে যাঁরা সুবিধা পেয়েছেন, তাঁদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ থাকলেও তৃণমূলের সাধারণ কর্মীরা আজ কঠিন বাস্তবতার মুখোমুখি।

রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষা ক্ষমতায় থাকা নয়, দুঃসময়ে দলের পাশে থাকা। ক্ষমতার সময়ে অনেকেই নেতা হন, কিন্তু দুঃসময়ে প্রকৃত ত্যাগী ও সুবিধাভোগীদের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

লোটাস কামালের রাজনৈতিক অধ্যায় নিয়ে নাঙ্গলকোটের তৃণমূল আওয়ামী লীগের মধ্যে যে অসন্তোষ ও প্রশ্ন তৈরি হয়েছে, তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাঁর আমলে দলীয় পদ-পদবি বণ্টন, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

আসলে অন্যের কাঁধে ভর করে ক্ষমতার রাজনীতি করা যায়, কিন্তু সেই রাজনীতির ভিত্তি মজবুত করা যায় না। ক্ষমতার সুসময়ে যাঁদের দিয়ে রাজনৈতিক বলয় তৈরি করা হয়েছিল, তাঁদের কেউ কেউ আজ নিজ নিজ অবস্থানে ফিরে যেতে পারলেও বিপাকে পড়েছেন সেই কর্মীরা, যাঁরা দলকে নিজের রাজনৈতিক পরিচয় ও জীবনের অংশ হিসেবে ধারণ করেছিলেন।

সুতরাং প্রশ্ন  থেকেই যায়—লোটাস কামাল কি নাঙ্গলকোট আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন, নাকি নিজের রাজনৈতিক বলয় শক্তিশালী করতে গিয়ে দলটির তৃণমূলকে দুর্বল করে দিয়েছিলেন ? ইতিহাস একদিন এই প্রশ্নের উত্তর চাইবেই ।

বিশেষ প্রতিবেদক, দৈনিক নেইবার

বিষয় : আ’লীগ

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ত্যাগীরা জেলে, সুবিধাভোগীরা নিরাপদে ! লোটাস কামালের রাজনীতির কী নির্মম পরিণতি নাঙ্গলকোটে!

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত