কুমিল্লার চৌদ্দগ্রামে প্রয়াত ৮ বিএনপি নেতার স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা করেছে বাতিসা ইউনিয়ন বিএনপি। শনিবার বিকেলে বাতিসা ঈদগাঁহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। প্রয়াত বিএনপি নেতারা হলেন; বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম, সাবেক আহ্বায়ক হাবিব উল্যাহ হাবিব, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল হাসেম, মোঃ ইয়াছিন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ সোহেল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক কবির আহমেদ ফটিক।
বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল হান্নান মজুমদার তৌহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় শোক সভায় প্রয়াত কর্মীদের কর্মময় জীবন নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মেম্বার, মরহুম সেলিমের বড় ভাই গাজী মিজানুর রহমান, বাতিসা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আজাদ পালোয়ান হিরন, বাতিসা ইউপির প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, শাহাদাৎ হোসেন ফরায়েজী, বাতিসা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আলমগীর হোসেন সুমন, বাতিসা ইউনিয়ন বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শিপন খন্দকার, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান, বাতিসা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মহিন। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবদুল মমিন চৌধুরী। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের নিয়ে মরহুম জিএম সেলিমের কবর জিয়ারত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাসহ উপজেলা ও বাতিসা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
বিষয় : বিএনপি

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন