কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও কৈয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজী বাড়ির মাওলানা ফজলুল হক মিয়াজী'র জানাজা ও দাফন সম্পন্ন।
বুধবার সকাল ৯টায় কৈয়া দক্ষিণপাড়া মিয়াজী বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানা যায়,মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানাজার নামাজের আগে মরহুমের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন,পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশর, সমাজসেবক মোশারফ হোসেন, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান মজুমদার, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা জিয়াউল হক জিয়া।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মাওলানা ফজলুল হক মিয়াজীর ইন্তেকালে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন