ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মক্রবপুর পূর্ব কেন্দ্রের আওতায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভুলুয়াপাড়া বাজারে ৩৩৩ জন উপকারভোগীর মধ্যে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেসার্স আলমগীর ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ডিলার আলমগীর হোসেন, ৯ নং ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন, মক্রবপুর ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুবদল নেতা আলা উদ্দিন, উপজেলা শ্রমিক দল সহ-সভাপতি এনামুল হক এনাম, সমাজসেবক হাজী রুহুল আমিন প্রমুখ। 

চাল বিতরণ কার্যক্রম নিয়ে ডিলার আলমগীর হোসেন বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে এবং সম্মানহানির চেষ্টা করছে। আমি সুন্দরভাবে চাল বিতরণ করছি। আমার সেবায় সবাই খুশি।

এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত একাধিক উপকারভোগী জানান, তাঁরা নিয়মিত ও সুন্দরভাবে চাল পাচ্ছেন। চাল বিতরণে তাঁদের কোনো অভিযোগ বা সমস্যা নেই। ডিলার আলমগীর হোসেনকে ভালো মানুষ উল্লেখ করে তাঁরা বলেন, তিনি সুন্দরভাবে চাল বিতরণ করছেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মক্রবপুর পূর্ব কেন্দ্রের আওতায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভুলুয়াপাড়া বাজারে ৩৩৩ জন উপকারভোগীর মধ্যে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেসার্স আলমগীর ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ডিলার আলমগীর হোসেন, ৯ নং ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন, মক্রবপুর ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুবদল নেতা আলা উদ্দিন, উপজেলা শ্রমিক দল সহ-সভাপতি এনামুল হক এনাম, সমাজসেবক হাজী রুহুল আমিন প্রমুখ। 

চাল বিতরণ কার্যক্রম নিয়ে ডিলার আলমগীর হোসেন বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে এবং সম্মানহানির চেষ্টা করছে। আমি সুন্দরভাবে চাল বিতরণ করছি। আমার সেবায় সবাই খুশি।

এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত একাধিক উপকারভোগী জানান, তাঁরা নিয়মিত ও সুন্দরভাবে চাল পাচ্ছেন। চাল বিতরণে তাঁদের কোনো অভিযোগ বা সমস্যা নেই। ডিলার আলমগীর হোসেনকে ভালো মানুষ উল্লেখ করে তাঁরা বলেন, তিনি সুন্দরভাবে চাল বিতরণ করছেন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত