কুমিল্লার নাঙ্গলকোটের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল এলইডি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে দৌলতপুর দক্ষিণপাড়া মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দক্ষিণ মাহিনী আদর্শ ক্লাব ও মাধবপুর স্পোর্টিং ক্লাব।
খেলা শুরুর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
৯নং ওয়ার্ড সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া।
দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাব সদস্য সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদল সদস্য মাঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিনার,সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুর রাজ্জাক, ইলিয়াছ হোসেন মজুমদার, আব্দুর রহিম, হাজী পেয়ার আহমদ মোল্লা, হাজী মোহাম্মদ হানিফ, ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আফজাল হোসেন, সমাজসেবক রিমন মোল্লা, ইউসুফ চৌধুরী, আমির হোসেন, মোহাম্মদ সোহেল-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বিষয় : খেলা-ধুলা

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন