কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়ায় জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শ্রীফলিয়া টাইগার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে শিবপুর স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শ্রীফলিয়া ভাই বন্ধু ফুটবল একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠে দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের আনন্দ দেয়। অনুষ্ঠানের শুরুতে আয়োজকবৃন্দের পক্ষ থেকে অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়।
পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিন মজুমদারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া।
যুবদল নেতা মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি ইলিয়াছ ভূঁইয়া,যুবদল নেতা হাবিবুর রহমান খোকন, শ্রীফলিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ভূঁইয়া,সমাজসেবক আব্দুল খালেক খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোহাম্মদ মাহফুজ আলম, মোবারক খান, সসাজসেবক হোসেন আহমদ মুন্সি, আব্দুল খালেক খন্দকার, দেলোয়ার মিয়াজী, মোহাম্মদ মোবারক-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শ্রীফলিয়া টাইগার ক্লাবের সদস্য রাসেল আহমেদ, বাবু, সাইমুন, মুনছুর আলম,সামির হোসেন।
খেলা শেষে বিজয়ী শ্রীফলিয়া ভাই বন্ধু ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন