ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

মাধবপুরে রাতের আলোয় ফুটবলের মহারণ, চ্যাম্পিয়ন লাকসাম ব্যাটারী হাউজ

মাধবপুর জুনিয়র ক্লাবের ডে-নাইট প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুরে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডে-নাইট প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। মাধবপুর জুনিয়র ক্লাবের আয়োজনে শনিবার রাতে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উনকোট স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাকসাম ব্যাটারী হাউজ।

ফাইনাল খেলা ঘিরে মাঠে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি। শুরুতেই অতিথিদের বেইজ পরিয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন আয়োজকবৃন্দ।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. আহছান উল্লাহ। খেলায় উদ্বোধক ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি অর্থবিষয়ক সম্পাদক হাজী মোশাররফ হোসেন।

সাগর গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল গাজী, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম, মাস্টার বেলাল হোসেন, সমাজসেবক লোকমান হোসেন,যুবদল নেতা খোকন গাজী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম, সালেহ আহমদ, প্রবাসী নুরুন্নবী মজুমদার, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, শাহাব উদ্দিন গাজী-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল ম্যাচে উনকোট স্পোর্টিং ক্লাব ও লাকসাম ব্যাটারী হাউজ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি করে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় লাকসাম ব্যাটারী হাউজ। ফলে টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় দলটি।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পিচ্চি বাহার, মাসুদ, সুজন গাজী, অনিক ও শুভ।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুর জুনিয়র ক্লাবের ডে-নাইট প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুরে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডে-নাইট প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। মাধবপুর জুনিয়র ক্লাবের আয়োজনে শনিবার রাতে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উনকোট স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাকসাম ব্যাটারী হাউজ।

ফাইনাল খেলা ঘিরে মাঠে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি। শুরুতেই অতিথিদের বেইজ পরিয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন আয়োজকবৃন্দ।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. আহছান উল্লাহ। খেলায় উদ্বোধক ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি অর্থবিষয়ক সম্পাদক হাজী মোশাররফ হোসেন।

সাগর গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল গাজী, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম, মাস্টার বেলাল হোসেন, সমাজসেবক লোকমান হোসেন,যুবদল নেতা খোকন গাজী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম, সালেহ আহমদ, প্রবাসী নুরুন্নবী মজুমদার, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, শাহাব উদ্দিন গাজী-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল ম্যাচে উনকোট স্পোর্টিং ক্লাব ও লাকসাম ব্যাটারী হাউজ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি করে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় লাকসাম ব্যাটারী হাউজ। ফলে টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় দলটি।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পিচ্চি বাহার, মাসুদ, সুজন গাজী, অনিক ও শুভ।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত