ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম- সফিকুর রহমান সফিক

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আজকের জীবনের সম্পাদক-প্রকাশক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক বলেছেন, দ্বীনি শিক্ষার প্রসার ও এলাকার সার্বিক উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রশিদপুর শাহজালাল নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় সর্বাত্মকভাবে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লার মনোহরগঞ্জের রশিদপুর শাহজালাল নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের জন্য এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আব্দুল কাদের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারলেও আমি তাঁর পক্ষ থেকে আপনাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা-পরিচালক হাফেজ মো. নাছির উদ্দিনের স্বাগত বক্তব্য ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজির আহমেদ।

মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য হাজ্বী সহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আমির হোসেন মিন্টু, মোশারফ হোসেন মিন্টু, মো. মজিবুর রহমান।

উক্ত সমাবেশে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মাদ্রাসার অগ্রগতি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম- সফিকুর রহমান সফিক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আজকের জীবনের সম্পাদক-প্রকাশক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক বলেছেন, দ্বীনি শিক্ষার প্রসার ও এলাকার সার্বিক উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রশিদপুর শাহজালাল নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় সর্বাত্মকভাবে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লার মনোহরগঞ্জের রশিদপুর শাহজালাল নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের জন্য এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আব্দুল কাদের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারলেও আমি তাঁর পক্ষ থেকে আপনাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা-পরিচালক হাফেজ মো. নাছির উদ্দিনের স্বাগত বক্তব্য ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজির আহমেদ।

মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য হাজ্বী সহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আমির হোসেন মিন্টু, মোশারফ হোসেন মিন্টু, মো. মজিবুর রহমান।

উক্ত সমাবেশে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মাদ্রাসার অগ্রগতি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত