কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের পরিচয় ও বিশ্বাসের সুযোগ নিয়ে ছয় পিস সোনার চুড়ি, আইফোন, ল্যাপটপ, প্রসাধনীসামগ্রী ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মাইন উদ্দিন সুজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় রোববার (১ নভেম্বর) আদালতে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মাইন উদ্দিন সুজন নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কনকইজ গ্রামের আবুল কাশেমের ছেলে। মামলার বাদী আলমগীর হোসেন চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আলমগীর হোসেন ও অভিযুক্ত মাইন উদ্দিন সুজন দীর্ঘদিন বিদেশে একসঙ্গে থাকার সুবাদে তাঁদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দেশে ফেরার সময় নিজের কিছু মালামাল সুজনের কাছে রাখেন আলমগীর।এসব মালামালের মধ্যে ছিল ১০০ গ্রাম ওজনের ছয় পিস সোনার চুড়ি, একটি আইফোন, একটি ল্যাপটপ, ২০ কেজি প্রসাধনসামগ্রী ও নগদ ১ হাজার ৫০০ দিরহাম। দেশে ফেরার পর মালামালগুলো বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও অভিযুক্ত ব্যক্তি তা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করেন আলমগীর হসেন।
মামলার নালিশি আবেদনে উল্লেখ করা হয়, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য গত ১৩ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সালিশকারীদের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত মাইন উদ্দিন সুজন মালামাল ফেরত দেওয়া অথবা সেগুলোর সমপরিমাণ মূল্য পরিশোধের অঙ্গীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ৩ আগস্টের মধ্যে মালামাল ফেরত দেওয়া এবং বাদীর অভিযোগ অনুযায়ী, তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহারের বিষয়েও অঙ্গীকার করা হয়েছিল বলে নালিশি আবেদনে দাবি করা হয়। ওই সময় সালিশের সভাপতির কাছে ১০ হাজার টাকা জমা দেন অভিযুক্ত ব্যক্তি।
তবে নির্ধারিত সময় পার হলেও বাকি মালামাল ফেরত দেওয়া কিংবা সেগুলোর সমপরিমাণ মূল্য পরিশোধ করা হয়নি বলে অভিযোগ ও রয়েছে।
বাদী ও সালিশকারীরা একাধিকবার মালামাল অথবা সেগুলোর মূল্য ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি তাতে সাড়া দেননি। বরং বাদীকে বিভিন্ন ধরনের হুমকি, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আলমগীর হোসেনের দাবি, সামাজিকভাবে বিষয়টি সমাধানের একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি আদালতের শরণাপন্ন হন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন