ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সবুজ পত্র

মনোহরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ অনুষ্ঠিত

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদর শাখার অন্তর্ভুক্ত ঝলম দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষে আজ (সোমবার) এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।ঝলম দক্ষিণ ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা সদর শাখার সভাপতি ইয়াকুব হাসান রিফাত।বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্যে ইয়াকুব হাসান রিফাত বলেন, “পরিবেশের বিপর্যয় রোধ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্রসমাজকে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ থেকে দেশজুড়ে সবুজ বিপ্লব গড়ে তুলতে হবে।” তিনি উপজেলার প্রতিটি স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।উক্ত বৃক্ষরোপণ অভিযানে ঝলম দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

মনোহরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ অনুষ্ঠিত