কুমিল্লায় গণভোটের জনরায় বাস্তবায়নে সরকারের ‘গড়িমসি’ ও ‘তালবাহানার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। বুধবার (৮ এপ্রিল) বিকেলে ৫টা ১৫ মিনিটে নগরীর টাউন হলের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কান্দিরপাড় হয়ে মনোহরপুর প্রদক্ষিণ করে রাজগঞ্জ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে মহানগর শিবিরের শত শত নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন,"চব্বিশের আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে আমাদের প্রত্যাশা ছিল সকল গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিল। কিন্তু আমরা দেখেছি, দিনভর সুষ্ঠু ভোট হওয়ার পর রাত ১২টার পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কেন্দ্র দখলের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।"
হাসান আহমেদ বলেন, সরকার জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু করেছে। গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। "যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তবে খুনি ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছে, আপনাদেরও সেই একই পথ দেখতে হবে। অতিসত্বর হেলিকপ্টার প্রস্তুত রাখুন।"
তিনি বলেন, "সংবিধানের কথা বললে তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর লন্ডনে থাকার কথা আর খুনি হাসিনার ক্ষমতায় থাকার কথা। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে আদালত ও সংবিধান দেখিয়ে গদি রক্ষা করতে চেয়েছিল, আপনারাও সেই একই পথে হাঁটছেন।"
বক্তব্যে তিনি আরও জানান, যদি জনগণের দাবি ও গণভোটের রায় মেনে নেওয়া না হয়, তবে ইসলামী ছাত্রশিবির সকল ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথে পুনরায় কঠোর আন্দোলন গড়ে তুলবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাছান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির'সহ মহানগর শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা।
বিষয় : শিবির

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন