ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপহারসামগ্রী প্রদান করা হয়।

ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ শাখার সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

প্রধান বক্তা ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ।

ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর শাখার সভাপতি রাকিবুল হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহতাসিম বিল্লাহ সাহেদী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি আফজাল হোসাইন মিয়াজী, পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া আজাদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক সাফায়েত উল্লাহ, উপজেলা জামায়াত সাবেক আমির মাস্টার আব্দুল করিম, ইসলামী ছাত্রশিবির উপজেলা উত্তর শাখার সভাপতি ইখতিয়ার ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিএস মনির হোসেন-সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

বিষয় : শিবির

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোটে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত