‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’ উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আজ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি)-সহ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের প্রোটিনের চাহিদা পূরণ ও অর্থনৈতিক চাকা সচল রাখতে মৎস্যচাষীদের ভূমিকা প্রশংসনীয়। লালমাই উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে চাষীদের উদ্বুদ্ধ করতে সরকারি সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন। পরে তিনি উপজেলার কৃতী ও সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন