চট্টগ্রামে অনুষ্ঠিত “নেক্সটিজেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫”-এ লাকসামের কারাতে খেলোয়াড়রা দারুণ সাফল্য অর্জন করেছে। তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে ২টি স্বর্ণ (গোল্ড), ১টি রৌপ্য (সিলভার) ও ২টি ব্রোঞ্জ পদকসহ মোট ৫টি পদক অর্জন করে লাকসামের ক্রীড়া অঙ্গনে নতুন ইতিহাস গড়েছে। গত শুক্রবার (১০ অক্টোবর) চট্টগ্রামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় লাকসাম কারাতে টিমটি সেনসি মোঃ হারুন অর রশীদ সুমন-এর নেতৃত্বে অংশগ্রহণ করে। টিমের খেলোয়াড়রা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে পদক অর্জন করে। পদক জয়ের পর লাকসাম ফিরে এসে সেনসি হারুন অর রশীদ সুমন বলেন, “আমাদের এলাকার তরুণরা এখন নিয়মিত অনুশীলন করছে এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা অর্জন করছে। এই পদকগুলো লাকসামের খেলোয়াড়দের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “যদি স্থানীয় পর্যায়ে কারাতে প্রশিক্ষণ ও অবকাঠামোগত সহায়তা বাড়ানো হয়, তাহলে লাকসাম থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করা সম্ভব।”
লাকসাম কারাতে দলের এই অর্জনে স্থানীয় ক্রীড়ামোদী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন। অনেকে জানান, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে এই সাফল্য আরও বাড়বে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন