কুমিল্লার মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার আড়াইটার সময় নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযানে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহা সড়কের হাতিমারা এলাকার একটি ভাতের হোটেল থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার হাতিমারা গ্রামের মৃত বজলু ড্রাইভারের ছেলে স্বপন(৫০), দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (বিটতলা) বর্তমানে হাতিমারা বেদে বাড়ির আবদুল মান্নানের ছেলে বাঁধন(২৩) কে আটক করে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িত। মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন