ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডে আলোচনায় আলহাজ্ব মোস্তফা কামাল

লাকসাম পৌরসভা ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল।

পাইকপাড়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। দক্ষতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতার কারণে স্থানীয়ভাবে তাঁর একটি শক্ত অবস্থান রয়েছে। তিনি লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

এর আগে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ২নং ওয়ার্ডজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন। যদিও আলহাজ্ব মোস্তফা কামাল এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি, তবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁকে ঘিরে আগ্রহ ক্রমেই বাড়ছে।

স্থানীয়দের মতে, মাঠের বাস্তবতা, দলীয় সমীকরণ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শেষ পর্যন্ত প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন আলহাজ্ব মোস্তফা কামাল।

বিষয় : স্থানীয় সরকার নির্বাচন

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডে আলোচনায় আলহাজ্ব মোস্তফা কামাল

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

লাকসাম পৌরসভা ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল।

পাইকপাড়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। দক্ষতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতার কারণে স্থানীয়ভাবে তাঁর একটি শক্ত অবস্থান রয়েছে। তিনি লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

এর আগে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ২নং ওয়ার্ডজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন। যদিও আলহাজ্ব মোস্তফা কামাল এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি, তবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁকে ঘিরে আগ্রহ ক্রমেই বাড়ছে।

স্থানীয়দের মতে, মাঠের বাস্তবতা, দলীয় সমীকরণ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শেষ পর্যন্ত প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন আলহাজ্ব মোস্তফা কামাল।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত