কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাঙ্গলকোট কমিউনিটি ভিত্তিক ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতি সভাপতি কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান।
ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর আবু আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহির উদ্দিন স্বপন, সমিতির সহ-সভাপতি মাস্টার লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার, ইমরান হোসেন স্বপন, খলিলুর রহমান সোহাগ, নিজাম উদ্দিন, কবির খান।
আলোচনা সভা শেষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের গেট থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে গিয়ে শেষ হয়। এতে নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ডায়াবেটিক একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিক সম্পর্কে অসচেতনতা ও অবহেলার কারণে অনেকেই নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তাই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তারা আরও বলেন, ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা, পরিমিত খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। একই সঙ্গে সুস্থ জীবনযাপনে সবাইকে সচেতন হতে হবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিবার, সমাজ এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিষয় : স্বাস্থ্য

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন