কুমিল্লার নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নানের ওপর হামলার অভিযোগ উঠেছে অলিপুর বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শাহ আলমের বিরুদ্ধে। বুধবার বিকেলে অলিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আব্দুল মান্নান।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মান্নানের একটি ট্রাক দীর্ঘদিন ধরে অলিপুর বাজারের পরিত্যক্ত একটি জায়গায় রাখা ছিল। তিনি দাবি করেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে ছয়টি মামলা দেওয়া হয়েছিল। ওই সময় নিরাপত্তাজনিত কারণে ট্রাকটি সেখানে রাখা হয়। পরবর্তীতে ট্রাকটিতে তিন দফা অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে জানান তিনি।
বুধবার ট্রাকটি পরিষ্কার করার জন্য ঘটনাস্থলে গেলে ব্যবসায়ী শাহ আলমের সঙ্গে আব্দুল মান্নানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। এতে তিনি আহত হয়েছেন বলে দাবি করেন। ঘটনার পর আব্দুল মান্নান নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীর ছেলে হোসাইন বলেন,গাড়িটির মধ্যে নাকি একটি কুমড়ো গাছ ছিলো।আমার বাবা গাড়িটি পরিস্কার করতে আসলে শাহ আলম বাঁধা দেয়।বাঁধার এক পর্যায়ে আমার বাবার উপর হামলা করে শাহ আলম। প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের কাছে এর সঠিক বিচার দাবি করছি।
স্থানীয় ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া বলেন,আব্দুল মন্নান নির্যাতিত একজন বিএনপি নেতা।উনার গাড়িটি কয়েকবার পোড়ানো হয়েছে এটি সত্য।শাহ আলমের সাথে যে সমস্যাটি হয়েছে তা সমাধান করার চেষ্টা করতেছি।
এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম বলেন,উনার সাথে আমার কথা-কাটাকাটি হয়েছে।কোন মারামারি হয়টি।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহিনুর ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : বিএনপি

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন