ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোট ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে মারধর আটক ২

নাঙ্গলকোট ছাত্রলীগের মিছিল হওয়ার সময় বিএনপি নেতা বাধা দিলে তাকে মারধর করা হয়েছে। এই ঘটনায় নাঙ্গলকোট থানার পুলিশ নি'ষি'দ্ধ ছাত্রলীগের দুজনকে আটক করেছে।বুধবার বিকেল ৫টায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান খোরশেদের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মিছিলে বাধা দিলে উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদকে পিটিয়ে আহত করে নি'ষি'দ্ধ ছাত্রলীগ।

স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, বর্তমানে এমপি আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, যার কারণে আজকে বিএনপি মাইর খাচ্ছে। একটি ইউনিয়নে এত বড় মিছিল কার ইন্ধনে হয়েছে এ বিষয়ে প্রশ্ন আছে।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, আমি ঢাকায় আছি। বিষয়টি সম্পর্কে আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম বলেন, নি'ষি'দ্ধ ছাত্রলীগ মিছিল করার সময় একটি ঘটনা ঘটেছে আমরা পরবর্তী সময়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নাঙ্গলকোট ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে মারধর আটক ২

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নাঙ্গলকোট ছাত্রলীগের মিছিল হওয়ার সময় বিএনপি নেতা বাধা দিলে তাকে মারধর করা হয়েছে। এই ঘটনায় নাঙ্গলকোট থানার পুলিশ নি'ষি'দ্ধ ছাত্রলীগের দুজনকে আটক করেছে।বুধবার বিকেল ৫টায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান খোরশেদের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মিছিলে বাধা দিলে উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদকে পিটিয়ে আহত করে নি'ষি'দ্ধ ছাত্রলীগ।

স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, বর্তমানে এমপি আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, যার কারণে আজকে বিএনপি মাইর খাচ্ছে। একটি ইউনিয়নে এত বড় মিছিল কার ইন্ধনে হয়েছে এ বিষয়ে প্রশ্ন আছে।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, আমি ঢাকায় আছি। বিষয়টি সম্পর্কে আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম বলেন, নি'ষি'দ্ধ ছাত্রলীগ মিছিল করার সময় একটি ঘটনা ঘটেছে আমরা পরবর্তী সময়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত