ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলায় আহত ১৫

কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় এমপির অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঢালুয়া হাইস্কুল গেইট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় উপজেলা ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী মাহফুজুর রহমান, ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না, যুবদল নেতা এইচ এম এরফান উদ্দিন আরমান ও সহিদসহ অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ  প্রকাশ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, গত বুধবার (১২ আগস্ট) বিকেলে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা শোকদিবসকে ঘিরে মিছিল করে। এতে বাঁধা দিতে গিয়ে আহত হন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আজাদ। এরপর পর থেকে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ভাবে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এক পর্যায়ে বিভিন্ন ফেইজবুক  আইডিতে স্থানীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে উদ্দেশ্য করে অনেকেই ফেসবুকেপোস্ট করতে থাকে। পরে এ বিষয়ে স্থানীয় এমপি  মাসের আলম ও একটি পোস্ট করেছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় উঠে।

আরো জানা যায়, এ ঘটনার পর বৃহস্পতিবার (১৩আগষ্ট) বিকেলে উপজেলার ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজ, আমির হামজা মুন্না ও সহিদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল  করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ করার আগ মুহূর্তে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্ব ৩০-৪০ জনের একটি গ্রুপ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র  নিয়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা করে। একপর্যায়ে মিছিলে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে যায়। এ সময় তাদের হামলার শিকার হয়ে প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়। আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতলে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। আহত উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানেও তাকে বেড়ধক মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গুরুতর আহত ফেনী আলীয়া স্নাতকোত্তর মাদ্রাসা ছাত্রদলের সাবেক সেক্রেটারি, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক এরফান উদ্দিন আরমান কে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে  চিকিৎসারত অবস্থায় রয়েছে। 

এ বিষয়ে আহত ছাত্রদল নেতা মাহফুজের রহমান বলেন, ঢালুয়া এলাকায় আমাদের প্রতিবাদ মিছিল চলছে । এমন সময় যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্ব ৩০-৪০ জনের একটি গ্রুপ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা করে। এতে আমসহ অন্তত ২০ জন আহত হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম বলেন, ঢালুয়ার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। এলাকা শান্ত রয়েছে। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলায় আহত ১৫

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত