লাকসাম পৌরসভা এলাকায় মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত পৌর মেয়র প্রার্থী এডভোকেট মোঃ বদিউল আলম সুজন। ৭ আগষ্ট বিকেলে লাকসাম পৌর শহরের বিএস টাওয়ার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী চলমান এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ তারেক। বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল্লাহ, এডভোকেট মোঃ মনির পাটোয়ারী প্রমুখ। এডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলাম। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে। এভাবেই নতুন নতুন কর্মসূচি নিয়ে পৌরবাসীর সেবায় হাজির হবো ইনশাআল্লাহ।