ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে নারীঘটিত ঘটনায় রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি, জামায়াতের প্রতিবাদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দামুরপাড় গ্রামে নারীঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে জামায়াত নেতা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। তবে ওই ব্যক্তির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়েজ উল্লাহ পাটোয়ারী।

ঘটনার পরদিন সকালে স্থানীয়ভাবে একটি সামাজিক সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে ১০ হাজার টাকা এবং ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

৪নং ওয়ার্ড দামুরপাড় জামায়াতে ইসলামী সেক্রেটারি শাহজালাল আজাদ বলেন, “স্থানীয়ভাবে সালিশ হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই—সালিশে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা ফয়েজ উল্লাহ পাটোয়ারী বলেন, ঘটনার সঙ্গে যাকে জামায়াত নেতা হিসেবে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। একটি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সংগঠনের নাম জড়ানো অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন মিয়াজী, ৫নং ওয়ার্ড জামায়াত ইসলামী সভাপতি আমীর হোসেন মিয়াজী।

স্থানীয় জামায়াত নেতারা দাবি করেন, ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কোনো রাজনৈতিক সংগঠনের ওপর চাপানো উচিত নয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানান তারা।

বিষয় : জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নাঙ্গলকোটে নারীঘটিত ঘটনায় রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি, জামায়াতের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দামুরপাড় গ্রামে নারীঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে জামায়াত নেতা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। তবে ওই ব্যক্তির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়েজ উল্লাহ পাটোয়ারী।

ঘটনার পরদিন সকালে স্থানীয়ভাবে একটি সামাজিক সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে ১০ হাজার টাকা এবং ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

৪নং ওয়ার্ড দামুরপাড় জামায়াতে ইসলামী সেক্রেটারি শাহজালাল আজাদ বলেন, “স্থানীয়ভাবে সালিশ হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই—সালিশে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা ফয়েজ উল্লাহ পাটোয়ারী বলেন, ঘটনার সঙ্গে যাকে জামায়াত নেতা হিসেবে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। একটি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সংগঠনের নাম জড়ানো অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন মিয়াজী, ৫নং ওয়ার্ড জামায়াত ইসলামী সভাপতি আমীর হোসেন মিয়াজী।

স্থানীয় জামায়াত নেতারা দাবি করেন, ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কোনো রাজনৈতিক সংগঠনের ওপর চাপানো উচিত নয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানান তারা।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত