ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

লালমাইয়ে তথ্য অধিকার দিবস উপলক্ষে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সুজন—সুশাসনের জন্য নাগরিক, লালমাই উপজেলা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুজন লালমাই উপজেলা কমিটির সহসভাপতি শাহাদাত হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক একুশে সংবাদ-এর সম্পাদক-প্রকাশক ড. শাহজাহান মজুমদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন লাকসাম ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ শামীম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), লালমাই উপজেলা কমিটির সভাপতি এইচ এম নুরুল্লাহ। সভায় আরও বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার 

সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে মানুষের কাছে তথ্য পৌঁছানো যেমন সহজ হয়েছে, তেমনি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। তাই সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্য যাচাইয়ের বিষয়ে জনগণকে সচেতন করা জরুরি।

তারা আরও বলেন, তথ্য অধিকার আইন জনগণকে রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ করে দিয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকারের কার্যকর প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় লালমাই সরকারি কলেজের অধ্যাপক আবু তাহের, সুজনের নির্বাহী সদস্য সাংবাদিক কাজী মাসুদ রানা, দপ্তর সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ সাংবাদিক রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মামুন, সদস্য আখতারুজ্জামান বাবলু, সাংবাদিক আবদুল মতিন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান, সাংবাদিক অরুণ পাল ও সাংবাদিক তমাল বনিকসহ সুজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় তথ্য অধিকার চর্চা জোরদার, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

লালমাইয়ে তথ্য অধিকার দিবস উপলক্ষে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত