ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নাঙ্গলকোটের ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের কৃতী সন্তান এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে চার বছরের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত অন্যান্য দায়িত্বও পালন করবেন।

এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। এর মধ্যেই নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

নাঙ্গলকোটের বাসন্ডা গ্রামের সন্তান ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগে তাঁর নিজ এলাকা ও শিক্ষাঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নাঙ্গলকোটের ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের কৃতী সন্তান এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে চার বছরের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত অন্যান্য দায়িত্বও পালন করবেন।

এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। এর মধ্যেই নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

নাঙ্গলকোটের বাসন্ডা গ্রামের সন্তান ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগে তাঁর নিজ এলাকা ও শিক্ষাঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত